৪ হাজার কোটি টাকার বাজেট নয়, ‘রামায়ণ’-এর গল্পই মুখ্য: সালমান খান
‘রামায়ণ’ সিনেমার ৪ হাজার কোটি টাকার বাজেট কিংবা ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) নিয়ে আলোচনা না করে এর মূল গল্প ও চরিত্রগুলোর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। তার মতে, রামায়ণ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা উচিত রাম, রাবণ ও সীতার মতো চরিত্র। নির্মাণব্যয় কিংবা প্রযুক্তিগত আয়োজন নয়, দর্শকদের কাছে গল্পই মুখ্য হওয়া উচিত। শুক্রবার মুম্বাইয়ে নিজের আসন্ন যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালমান। ‘রামায়ণ’ নিয়ে প্রশ্ন করা হলে সিনেমাটির বাজেট ও ভিএফএক...