কক্সবাজারে সৈকতের বালিয়াড়িতে সড়ক
২০২০-২১ অর্থবছরে কক্সবাজার সমুদ্রসৈকত ঘিরে নেওয়া হয়েছিল একটি বড় ধরনের সমন্বিত উপকূলীয় সড়ক পরিকল্পনা। পরিকল্পনায় ছিল কলাতলী মেরিন ড্রাইভ থেকে নাজিরারটেক পর্যন্ত সৈকতের তীর ঘেঁষে ১২ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ সড়ক তৈরি করা। এর মধ্যে কলাতলী থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত প্রায় ২ দশমিক ৮ কিলোমিটার অংশে হওয়ার কথা ছিল মাল্টিফাংশনাল সড়ক। যেখানে থাকবে শপিংমল, দোকানপাট, ওয়াশরুম, লকার, কফিশপ ও রেস্তোরাঁ। থাকার কথা ১০ ফুট প্রস্থের সাইকেলওয়ে, ৯০-১০০ ফুট প্রশস্ত ওয়াকওয়ে। ২০৫১ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে সড়ক প্রকল্পটি বাস্তবায়ন করার কথা ছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। রক্ষণাবেক্ষণের দায়িত্ব...