টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা শামির
সাদা পোশাকে আর দেখা যাবে না মোহাম্মদ শামিকে। ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতের অভিজ্ঞ এই পেসার। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ভারতের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন শামি। ২৭.৭১ গড়ে তার শিকার ২২৯ উইকেট। পাঁচ উইকেট পেয়েছেন ছয়বার। টেস্টে তার সর্বশেষ উপস্থিতি ছিল ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার কাছে সেই ম্যাচে হেরেছিল ভারত। ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে শামি লিখেছেন, ‘আজ ভারাক্রান্ত হৃদয় ও অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি। এই যাত্রায় পাশে থাকা প্রতিটি সতী...