‘নবজাতক কোলে কয়েক মিনিটের জন্য জীবন ভিক্ষা চেয়েছিলাম’
বিস্ফোরণের শব্দে হাসপাতালের রোগীরা চিৎকার করে দিগ্বিদিক ছুটছেন। নবজাতক ওয়ার্ডে বসে তখন দিনের প্রতিবেদন লিখছিলেন নার্স (সেবিকা) নেদা সালিমি। তড়িঘড়ি করে কয়েক নবজাতককে কোলে নিয়ে তিনি ছোটেন নিরাপদ আশ্রয়ের দিকে। ইরানের খাতাম আল-আম্বিয়া হাসপাতালের এই দৃশ্যটি গত ১ মার্চ সকালের। সেদিন তেহরানে বোমা হামলা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সে সময় নবজাতকদের বাঁচাতে সালিমির প্রাণপণ চেষ্টার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। সালিমির সেদিনের অভিজ্ঞতা নিয়ে রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম প্রেসটিভি। ৩৬ বছর বয়সী সালিমি বলেন, ‘ভাবার মতো কোনো সময় ছিল না। ওই মুহূর্তে আমার মাথা...