জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন আফসানা বেগম
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে আবারও দায়িত্ব পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। গত বৃহস্পতিবার আফসানা বেগমকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রোববার তিনি এই পদে যোগদান করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন এ প্রজ্ঞাপনে তাঁকে এবার এক বছরের চুক্তিতে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে দুই বছরের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফসানা বেগম। গত জানুয়ারিতে কোনো ধরনের ‘কারণ ব্যাখ্যা’ না করেই জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদ থেকে তাঁকে অব্যাহতি দেয় অন্তর্ব...