নলছিটি প্রেসক্লাবের সামনে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার
ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবের মূল ফটকে সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার সাঁটানো হয়েছে। শনিবার দিবাগত রাতে এসব পোস্টার লাগানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার স্থানীয়রা ও প্রেসক্লাবের সংবাদকর্মীরা। সাটানো পোষ্টেরগুলোতে আমির হোসেন আমুর মুক্তি চাই, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আমির হোসেন আমুর বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করো এবং নিঃশর্ত মুক্তি চাইসহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। বেশ কয়েকটি পোস্টারে আমির হোসেন আমুর ছবিও ব্যবহার করা হয়েছে। কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, আম...