২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৫ কোটি টাকার বেশি
ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা, যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগের দিন মঙ্গলবার ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয় বলে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক। চিরচেনা যানজট ও দীর্ঘ ভোগান্তির পরিবর্তে ঈদযাত্রা হয়ে উঠেছে আনন্দদায়ক। কোথাও যানজট ছাড়াই দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু...