ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুতের লাইন, বিদ্যুৎহীন লাখো গ্রাহক
দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির তাণ্ডবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ উপড়ে বিদ্যুতের তারের ওপর পড়ে যাওয়া, খুঁটি হেলে পড়া, লাইনের তার ছিঁড়ে যাওয়া এবং উপকেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে দেশের অর্ধেকের বেশি জেলায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন লাখো গ্রাহক। আরইবি সূত্র জানিয়েছে, ২৬ মে দিনভর দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড় ও বজ্রবৃষ্টির কারণে পল্লী বিদ্যুতের বিতরণ নেটওয়ার্কে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। বিশেষ করে মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উপকূলীয় এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির মাত্র...