‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটির ঠিকানা হচ্ছে চিড়িয়াখানা
আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে বলে সিন্ধান্ত হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না বলে সিদ্ধান্ত হয়। বুধবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। সেখান থেকে রাতে মহিষটিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় উদ্দেশে পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ। তিনি সমকালকে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে’ চিড়িয়াখান...