কানাডার অর্থনীতিতে অপ্রত্যাশিত মন্দা, বাড়ছে উদ্বেগ
কানাডার অর্থনীতিতে অপ্রত্যাশিত মন্দার লক্ষণ দেখা দিয়েছে। একই সঙ্গে দেশটির বাজেট ঘাটতি বেড়ে ৫৫ দশমিক ২৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা অর্থনীতিবিদদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। কানাডার অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকারি রাজস্ব আয়ের তুলনায় ব্যয়ের প্রবৃদ্ধি বেশি হওয়ায় এ ঘাটতি তৈরি হয়েছে। বিভিন্ন সরকারি কর্মসূচিতে ব্যয় বৃদ্ধির কারণে মোট প্রোগ্রাম ব্যয় ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। পাশাপাশি সরকারি ঋণের সুদ পরিশোধের ব্যয়ও কিছুটা বৃদ্ধি পেয়েছে। কর ও শুল্ক থেকে রাজস্ব আয় বাড়লেও তা ব্যয়ের চাপ সামাল দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ সরকারি ব্য...