বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন আটকে আছেন বেনাপোল সীমান্তের শূন্যরেখায়
যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে একদল নারী-পুরুষ ও শিশুকে জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির হস্তক্ষেপে এ প্রচেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ব্যক্তি-গোষ্ঠী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার জয়ন্তীপুর সীমান্তের বিপরীতে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। বিএসএফ কাঁটাতারের একাধিক গেট খুলে অন্তত ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো...