পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়
ঈদুল আজহার ছুটিতে যান্ত্রিক নগরীর ক্লান্তি ভুলে প্রকৃতির সান্নিধ্যে মেতেছে পুরো দেশ। সাগরের নীল জলরাশি, পাহাড়ের মেঘের ভেলা আর প্রাচীন সভ্যতার ঐতিহাসিক স্থাপত্যে লাখো পর্যটকের ঢল নামে। কক্সবাজারের সুবিশাল সৈকত থেকে শুরু করে রাঙামাটির কাপ্তাই হ্রদ, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার কিংবা পাঁচশত বছরের প্রাচীন কুসুম্বা মসজিদ– দেশের প্রধান পর্যটনকেন্দ্রগুলো উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে। কক্সবাজারে ঠাঁই নেই হোটেলে ঈদের ছুটি মানেই যেন অবধারিতভাবে চলে আসে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের নাম। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রচণ্ড রোদ আর তীব্র গরম উপেক্ষা করেই লাখো ভ্রমণপিপাসু মেতেছেন নোনাজলে...