হরমুজ সচলের ইঙ্গিত নেই, দেশে জ্বালানির দাম বাড়ল, এরপর কী
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশে অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। যা কার্যকর হয়েছে সোমবার থেকে। বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশগুলোও বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য হরমুজ প্রণালির অচলাবস্থা কাটার অপেক্ষায়। বার্তা সংস্থা এএফপির সোমবারের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় কোষাগারের ওপর তৈরি হওয়া চাপ কমাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বাংলাদেশ প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশই আমদানি করে। এর সিংহভাগ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। দেশের পাশাপাশি সোমবার আন্তর্জাতিক বাজারেও দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। কেনাবেচা হচ্ছে প্রতি ব্যার...