পতেঙ্গা-খেজুরতলা সৈকত আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ার উদ্যোগ
চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পতেঙ্গায় আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে খেজুরতলার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে এলাকাটিকে সবুজ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি পর্যটন খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। রোববার খেজুরতলা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় এসব পরিকল্পনার কথা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব...