ঋতু পরিবর্তনে বাড়ে সর্দি-কাশির সমস্যা, নিয়ন্ত্রণে যা করবেন
ভোরে হালকা শীতের আমেজ, দিনে গরম আবার রাতের শেষ ভাগে ঠান্ডা ভাব। ঋতু পরিবর্তনের এই সময়েই অনেকেরই সর্দি-কাশি, গলাব্যথা কিংবা নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি। তবে সামান্য কিছু নিয়ম মেনে চললে ভাইরাসের সংক্রমণের আশঙ্কা কমানো সম্ভব। যেমন- বাইরে থেকে ফিরেই হাত ধুয়ে নিন আমাদের হাতের মধ্যে থাকা জীবাণু সহজেই নাক, মুখ ও চোখে পৌঁছতে পারে। এ কারণে বাইরে থেকে বাড়ি ফিরে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ভালোভাবে হাত ধুয়ে নিন। খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরেও ভালোভাবে হাত পরিষ্কার করুন। অপরিষ্কার হাত চোখ, নাক বা মুখে দেওয়া এড়িয়ে চলুন। ঘরের জানালা...