যৌতুকের দাবিতে হাত-পা বেঁধে রড দিয়ে পেটালেন স্বামী, হাসপাতালে কাতরাচ্ছেন স্ত্রী
যৌতুকের দাবিতে স্ত্রীকে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রাকিবুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আহত স্ত্রী আলমিনা আক্তার (২৮) বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। রডের আঘাতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম ও রক্ত জমাট বেঁধেছে। অসহ্য যন্ত্রণায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তিনি। রাকিবুল সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী গ্রামের দেলোয়ার হোসেন ওরফে ময়ফুল মিয়ার ছেলে। কয়েক বছর আগে ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের আলমিনাকে বিয়ে করেন তিনি। ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা জানান, বি...