গেট খোলার অপেক্ষায় স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত
টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা। বাসার সামনে এসে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়েছিল সে। এ সময় পেছন থেকে ছুরি হাতে এসে তার ওপর হামলা চালায় এক কিশোর। ধারালো ছুরি দিয়ে জাকিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সে। হামলার এ দৃশ্য ধরা পড়েছে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায়। সোমবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অভিযুক্ত কিশোরের নাম ইমন। সে শহরের মজমপুর এলাকার বাসিন্দা। গুরুতর আহত জাকিয়াকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখম রয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে...