হামে শিশুমৃত্যুর দায় আমার: স্বাস্থ্যমন্ত্রী
হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হামে শিশুদের মৃত্যু তার ব্যর্থতা। এটি সরকারের ব্যর্থতা নয়। পরিস্থিতি মোকাবিলায় তিনি চেষ্টা করে যাচ্ছেন। সোমবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত ইস্পাতের চারতলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান, গত সাত মাসে হামে এক হাজার ২০০ শিশুর ম...