ঘানি টানিবে জনগণ
রেকর্ড পরিমাণ বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হইয়াছে। গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ মূল্য বৃদ্ধি করা হইয়াছে। বলিবার অপেক্ষা রাখিতেছে না, জ্বালানি তৈলের পর এইবার বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে দেশের সকল শ্রেণির গ্রাহকের জীবন আরও ঝুঁকির মুখে পড়িবে। কেননা, এই মূল্যবৃদ্ধির মধ্যে অন্তর্ভুক্ত বসতবাড়ির ঘূর্ণায়মান পাখা হইতে ফসলের ক্ষেতে সেচকার্যের ব্যয়। তবে শূন্য হইতে ৫০ ইউনিট ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুতের মূল্য প্রায় ১৫ শতাংশ বৃদ্ধির একদিন পরই বৃদ্ধির সিদ্ধান্তে পরিবর্তন আসিয়াছে। প্রান্তিক ও স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের বাড়তি মূল্য হইতে অব্যাহতি দেওয়া হই...