কুমিল্লা এসপি ভুয়া প্রত্যাহারের ভুয়া চিঠি ভাইরাল, গ্রেপ্তার ২
‘কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে’ পুলিশ সদর দপ্তরের নামে এমন ভ‚য়া বিজ্ঞপ্তির মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম বাগেরহাট ও কুমিল্লা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের নিকট থেকে কম্পিউটার, মোবাইলসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- কুমিল্লার মহানগরীর ২২ নং ওয়ার্ডের শ্রীমন্তপুর এলাকার বাবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন পারভেজ (৩২) এবং বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার কলাতলা গ্রামের মো: ইশারত শেখের মেয়ে সোনিয়া আক্তার (২৮)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পু...