শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে আমূল বদল
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির শীর্ষ নেতৃত্ব আমূল বদলে ফেলার গুঞ্জন অনেক আগে থেকেই ছিল। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকার গঠন ও দায়িত্ব গ্রহণের আগে থেকে বিভিন্ন সভা-সেমিনারে এমন ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর ঘোষণার কয়েক মাস পর সে প্রতীক্ষার অবসান হয়েছে। এ খবরে আট দিন দর বাড়ার পর গতকাল লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় দর সংশোধনের ধারায় যাওয়া শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত মূল্য সূচক বেড়েছে টানা নবম দিনে, লেনদেন বেড়ে ৯ মাসের সর্বোচ্চে উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা একযোগে পদত্যাগ করেন। এরপর দুপুরেই করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খ...