রাউজানে প্রবাসীর কাছে চাঁদা না পেয়ে হামলা
চট্টগ্রামের রাউজানে দফায় দফায় চাঁদা দাবি ও হুমকির পর এক প্রবাসী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীর আহম্মেদ হাজীবাড়ির মীর আহম্মেদের বসতঘরের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত এন এ বাবুল নামে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। জানা যায়, প্রবাসী ইলিয়াছ আলীর কাছে একাধিকবার ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল মোহাম্মদ সরোয়ার ও এন এ বাবুল। চাঁদা না দেওয়ায় একাধিকবার মোবাইল ফোনে হুমকিও দেয় তারা। পরে গত রোববার রাতে সমঝোতার কথা বলে ঘটন...