হকার্স মার্কেট খাঁখাঁ, সড়ক দখল করে ব্যবসা
সিলেট নগরীর লালদীঘিরপাড়ে হকার্স মার্কেটের অর্ধেকেরও বেশি জায়গা খাঁখাঁ করছে। অন্যদিকে বন্দরবাজার, জিন্দাবাজার আর চৌহাট্টার ফুটপাত ঠাসা পসরায়। ব্যস্ত সড়কে পা রাখলেই মানুষের মনে প্রশ্ন জাগে, এই জনদুর্ভোগ আর যানজটের শেষ কোথায়? সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টা যে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। পথচারীদের বাধ্য হয়ে নামতে হয় মূল সড়কে। তবে এসবের জন্য কেবল হকাররাই দায়ী নন, পুনর্বাসন প্রক্রিয়ার অব্যবস্থাপনা, প্রভাবশালী সিন্ডিকেটের চাঁদাবাজি, নগরীতে সিএনজি অটোরিকশার দাপট এবং দীর্ঘমেয়াদি তদারকির অভাবে সমস্যার সমাধান হচ্ছে না। নগরীর যানজট নিরসন এবং...