প্রতিদিন ২টি করে খেজুর খেলে শরীরে কী ঘটে?
খেজুর পুষ্টিগুণে ভরপুর ফল। এর স্বাস্থ্য উপকারিতা অনেক। প্রতিদিন দুইটি করে টানা দুই মাস খেজুর খেলে শরীরে অনেক পরিবর্তন ঘটবে। খেজুরে প্রচুর ফাইবার থাকে। ফাইবার হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এর ফলে পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে। কার্বোহাইড্রেট পেটে খুব দ্রুত হজম হয়ে রক্তে পৌঁছায়। এটি শরীরকে এনার্জি দেয়। প্রায় ৩ থেকে ৪টি খেজুরে, অর্থাৎ ৪০ গ্রাম খেজুরে ৩০ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। এছাড়া এতে ৩.২ গ্রাম ফাইবার ও ০.৯৮ গ্রাম প্রোটিনও রয়েছে। পাশাপাশি খেজুরে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন ও অনেক ধরনের ভিটামি...