ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে দলের বাইরে ছিলেন নেইমার। দলের ড্র দেখে হতাশও হতে হয়েছে তাকে। আবার ম্যাচশেষে সতীর্থদের উৎসাহ দিয়েছেন। এরপর আনচেলত্তি ইঙ্গিত দিয়েছিলেন দ্রুতই মাঠে ফিরবেন তিনি। তবে ব্রাজিলের দলীয় অনুশীলনে দেখা যায়নি সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে। কাফ মাসলের চোটের অবস্থা জানতে এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষাটি তিনি আবার করাচ্ছেন বলে ইএসপিএনকে জানিয়েছে একটি সূত্র। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনও পরীক্ষার চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের মাংসপেশিতে ‘গ্রেড টু’ চোট পান নেইমার। চোট নিয়ে নান...