এক শিক্ষককে বাধ্যতামূলক অবসর, শাস্তি পেলেন আরও ১০ শিক্ষক-কর্মকর্তা
জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৪ থেকে ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলা ও মদদদাতার সঙ্গে জড়িত থাকায় এক শিক্ষককে বাধ্যতামূলক অবসর ও ১০ শিক্ষক-কর্মকর্তাকে ভিন্ন ভিন্ন শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবালকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার অভিযোগ ছিল। রাতভর সভা শেষে মঙ্গলবার ভোর ৫টার দিকে সাংবাদিক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। উপাচার্য জা...