স্বামীকে বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
বিদেশে কর্মস্থলে ফেরার আগে স্বামীকে বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়ে মুন্সীগঞ্জের সিরাজদীখান এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম (৩৫) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. লিটন হোসেন (৪০) দুবাইপ্রবাসী। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে লিটন হোসেনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে পরিবারের সদস্যদের নিয়ে এক...