১০ জেলায় যাবে ট্রেন: রেলমন্ত্রী
রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকার পার্শ্ববর্তী এবং দেশের দক্ষিণাঞ্চলের ১০ জেলা রেল সেবা সম্প্রসারিত হবে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান। রেলপথ মন্ত্রণালয়ের থেকে জানা গেছে- শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর জেলা রেল যোগাযোগের আওতায় আসছে। রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং সভাপতিত্বে মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের সর্বশেষ কার্যক্রম, সেবা কী পর্যায়ে আছে এবং উত্তরণের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে; এ বিষয়ক সভা হয়েছে। সেবার মান বৃদ্ধিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আখাউড়া-সিলেট, সিরাজ...