রপ্তানি খাতে ভর্তুকি মূল্যে জ্বালানি-বিদ্যুৎ প্রয়োজন
বিশ্বজুড়ে চলা যুদ্ধাবস্থা এবং ভূরাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতির ওপর যে গভীর প্রভাব ফেলেছে, তার অভিঘাত এখন স্পষ্টভাবে এসে পড়েছে বাংলাদেশের পোশাকশিল্পে। দেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসেবে বিবেচিত পোশাকশিল্প আজ বহুমাত্রিক চাপের মুখে রয়েছে। রপ্তানি আদেশ কমছে, উৎপাদন ব্যয় বাড়ছে অথচ আন্তর্জাতিক ক্রেতারা দাম সমন্বয়ে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে এমন একটি অস্থির ও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যে এ শিল্পের সক্ষমতাকে বজায় রেখে একে সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন সঠিক সময়ে সঠিক উদ্যোগ। প্রয়োজনীয় সহায়তা না পেলে অনেক কারখানা আর্থিক সংকটে পড়ে উৎপাদন বন্ধ করতে বাধ্য হতে পারে, যা শিল্পাঞ্চলে...