রোহিঙ্গারা ফিরতে চায়, পথরেখা স্পষ্ট নয়
খিন মং মিয়ানমারের মংডুর বাসিন্দা ছিলেন। ২০১৭ সালে সেখানে রক্তক্ষয়ী সহিংসতা শুরু হলে জীবন বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেন। তখন তাঁর বয়স ছিল ২৭ বছর। মংডুর জন্মভিটা থেকে কক্সবাজারে আসার সময় তাঁর সঙ্গে মা ও দুই ভাইও ছিলেন। তারা এখন উখিয়ার ক্যাম্প-১৩ তে বসবাস করছেন। গতকাল শুক্রবার খিন সমকালকে বলেন, ‘আমরা মিয়ানমারে ফিরতে সম্পূর্ণ প্রস্তুত। ২০ মিনিটও এখানে থাকতে চাই না– এমন মানসিকতা রয়েছে। মিয়ানমারের সদিচ্ছার অভাবে আমাদের ফেরত যাওয়া আটকে যাচ্ছে। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়েরও ব্যর্থতা আছে। রোহিঙ্গারা কীভাবে ফিরতে পারবে– এমন সুনির্দিষ্ট নীতিমালা কেউ তৈরি করেন...