বেহাল চুনারুঘাট-নতুন ব্রিজ সড়কে চরম জনদুর্ভোগ
হবিগঞ্জের চুনারুঘাট-নতুন ব্রিজ আঞ্চলিক সড়কটি এখন খানাখন্দে ভরা এক বেহাল সড়কে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ১২ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। বর্ষার বৃষ্টিতে এসব গর্তে পানি জমে সড়কটি হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগী সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে শুরু করে চুনারুঘাট পর্যন্ত সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ...