বিটিএস তারকার বাড়িতে ১৩৩ বার কলিংবেল বাজিয়ে কারাগারে ব্রাজিলীয় নারী
বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের তারকা জাংকুকের বাড়িতে দীর্ঘদিন অনুসরণ ও হয়রানির দায়ে এক ব্রাজিলীয় নারীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে ওই দণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে তাকে দক্ষিণ কোরিয়া থেকে বহিষ্কারেরও মুখোমুখি হতে হতে পারে। সিউলের একটি জেলা আদালত জানিয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে ওই নারী জাংকুকের বাড়িতে বারবার যাতায়াত শুরু করেন। আদালতের নথি অনুযায়ী, তিনি গায়কের বাসভবনে অন্তত ২২ বার গিয়েছিলেন। আদালত সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর প্রথমবার জাংকুকের বাড়িতে গিয়ে তিনি বাড়ির আশপাশে ঘোরাঘুরি করেন, দেয়ালের ওপারে বিভিন্ন জিনিস ছুড়ে দেন এবং দরজার ফাঁক দিয়ে চিঠি ঢুকিয়ে দেওয়া...