রোনালদো কি আজ জ্বলে উঠবেন
প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকলেও বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদো স্বমহিমায় ফিরবেন বলেই বিশ্বাস পর্তুগালের ফুটবলার ফ্রাসিন্সকো কনসেসাওর। বর্ষীয়ান এ তারকার ছন্দে ফেরা নিয়ে পর্তুগাল কোনো চাপে নেই বলেও জানান তরুণ এ উইঙ্গার। সতীর্থরা দলের সেরা তারকাকে ঠিকমতো বলের জোগান দিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। তবে এসব গুজব উড়িয়ে দিয়েছেন ২১ বছর বয়সী কনসেসাও। তাঁর বিশ্বাস, উজবেকিস্তানের বিপক্ষেই ছন্দে ফিরে সব সমালোচনা স্তব্ধ করে দেবেন রোনালদো। আজ রাত ১১টায় হিউস্টনে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে রোনালদোর পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা হয়েছ...