ইরান যুদ্ধের জন্য কংগ্রেসের কাছে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সিনেটরদের জানিয়েছে, তাদের প্রায় ৮০ বিলিয়ন ডলার প্রয়োজন। এর বেশিরভাগই ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। হোয়াইট হাউসের ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’ এখনো কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এই আবেদন জমা দেয়নি। তবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ বিষয়ে কংগ্রেসের সদস্যদের সঙ্গে একাধিকবার বৈঠক করছেন। স্থানীয় সময় সোমবার সন্ধায়ও বৈঠক হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানায়, গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রীর এক শীর্ষ উপদেষ্টা সিনেটরদের কাছে ইরান-সংক্রান্ত এই অর্থায়নের অনুরোধের কথা তুলে ধরেন। বিষয়টি নিয়ে এর আগে দ্য ওয়াল স্ট্রিট...