চা বাগানের শ্মশানের জমি দখল, প্রতিবাদে রাজপথে শ্রমিকরা
হবিগঞ্জের বাহুবল উপজেলার রামপুর চা বাগানের সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানের জায়গাসহ প্রায় ৫ একর ভূমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম ও তাঁর লোকজনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের জেরে রামপুর ও রশিদপুর চা বাগানের শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এদিকে, শ্মশান ও চা বাগানের ভূমি অবৈধভাবে দখলের প্রতিবাদে এবং তা সুরক্ষার দাবিতে মঙ্গলবার দুপুরে পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দুই বাগানের শত শত শ্রমিক। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের পুরাতন শ্মশানের জায়গাসহ চা বাগানের অন্তত ৫ একর ভূমি রফিকুল ইসলামসহ একটি প্রভাবশালী মহল অবৈধভাবে কাঁটাতার ও জাল দ...