সৌরবিদ্যুতে পাকিস্তানের অর্জন বাংলাদেশের জন্য শিক্ষণীয়
সৌরবিদ্যুৎ খাতে অগ্রগতি অর্জন করতে হলে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ শিক্ষা নিতে পারে বলে মনে করছেন এ খাতের বিশেষজ্ঞ ব্যক্তিরা। তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশকে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তবে পাকিস্তানের অভিজ্ঞতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। তারা সৌরবিদ্যুৎ খাতের উন্নয়নে উদাহরণ তৈরি করেছে। সৌরবিদ্যুতে তাদের সাফল্য এখন অনেক দেশে আলোচিত হচ্ছে। পাকিস্তানের সৌরবিপ্লব থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘পাকিস্তানে সৌরবিপ্লব: জাতীয় বাজেটের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য শিক্ষা’ শীর্ষক সংলাপে বক্তারা এস...