নেইমারে ভীত নয় স্কটিশরা
বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৪টায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। ফ্লোরিডার মিয়ামি গার্ডেনে ‘সি’ গ্রুপের এই লড়াইয়ে সেলেসাওদের হয়ে লড়াইয়ে অংশ নিতে পারেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি ব্রাজিল দলের এই ‘প্রাণভোমরা’। এদিকে প্রত্যাবর্তনের ম্যাচে নেইমারকে খোলসবন্দি করতে বিশেষ ছক কষছে টার্টান আর্মিরা। বিশেষ করে সান্তোস ফরোয়ার্ডকে আটকাতে পরিকল্পনা এঁটে রেখেছেন স্কটল্যান্ডের রক্ষণভাগ তারকা জ্যাক হেনড্রি। জাতীয় দলের জার্সিতে ১২৯ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ৭...