বল টেম্পারিং কাণ্ডের পুনঃতদন্তের দাবি জানালেন ক্লার্ক
আট বছর পেরিয়ে গেলেও ২০১৮ সালের সেই কুখ্যাত ‘স্যান্ডপেপারগেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি এখনও তাড়া করে ফিরছে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে। আত্মজীবনীতে উসমান খাঁজার সাম্প্রতিক এক বিস্ফোরক দাবির পর বিষয়টি নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। সাবেক অজি ওপেনারের দাবি ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে শিরিষ কাগজ দিয়ে বল ঘষার ঘটনাটিতে দলের সবাই জড়িত ছিল। এই বিষয়ে এবার মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। সমর্থকদের স্বার্থেই পুরো ঘটনাটির নতুন করে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার স্থানীয় রেডিও ‘টু-ডে এফএম’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ক্লার...