জৈব সারের নামে কৃষদের দেওয়া হলো ‘বর্জ্য’
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মধ্যে চারা ও সার বিতরণে সিরাজগঞ্জের কামারখন্দে নিম্নমানের সার দেওয়ার অভিযোগ উঠেছে। কৃষকরা বলছেন, সারের নামে তাদের পলিথিন, মাটি আর বিভিন্ন আবর্জনা মিশ্রিত বর্জ্য দেওয়া হয়েছে। পরে ওই ভেজাল সার না নিয়ে শুধু গাছের চারা ও বাঁশের কাঠি নিয়েই মাঠ ছাড়েন তারা। গতকাল বুধবার দুপুরে কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ ঘটনা ঘটে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় চারা ও সার বিতরণ করা হচ্ছিল। উপজেলার ২০০ জন কৃষক ও ১০০টি প্রতিষ্ঠানের মধ...