বেঞ্চ ঝালাই করবেন আর্জেন্টিনা কোচ
জর্ডানের বিপক্ষে বড় কোনো আপসেট না ঘটলে আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এক প্রকার নিশ্চিতই। এ জন্যই এশিয়ার দেশটির বিপক্ষে বেঞ্চের ফুটবলারদের সুযোগ দিতে চান কোচ লিওনেল স্কালোনি। বিশ্রাম দিতে চান প্রথম একাদশের তারকাদের। যেন নকআউট পর্বে তরতাজা অবস্থায় পাওয়া যায় তাদের। তাই বাংলাদেশ সময় রোববার সকালে ৮টায় জর্ডানের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রোমেরোসহ সেরা একাদশের অধিকাংশ তারকাকে নাও দেখা যেতে পারে। শেষ গ্রুপ ম্যাচে যে পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনেই ইঙ্গিত দিয়েছিলেন কোচ স্কালোনি। সেদিন তিনি বলেছিলেন, ‘প্রথম দুই ম্যাচ জিতে...