প্রত্যন্ত অঞ্চলে মা-শিশুর পুষ্টি নিশ্চিতে চাই সমন্বিত উদ্যোগ
দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় বসবাসকারী হাজারো মা ও শিশুর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলছেন, কার্যকর অংশীদারিত্বের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও পুষ্টিসেবা আরও সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব। গতকাল বুধবার রাজধানীতে আয়োজিত জাতীয় পর্যায়ের এক ‘লার্নিং প্রচার’ অনুষ্ঠানে এ কথা বলা হয়। আন্তর্জাতিক সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) এ আয়োজন করে। অনুষ্ঠানে ‘ট্রান্সফর্মিং লাইভস থ্রু...