চট্টগ্রামে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কামরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে নগরের দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরের পূর্ব শহীদনগর এলাকার তৌহিদুল ইসলাম সামির (২২) এবং আতুরার ডিপো এলাকার আলমগীর হোসেন সজীব (২০)। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কামরাবাদ এলাকার আতুরার ডিপোতে সৈয়দ কোম্পানির ভবনের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে চেকপোস্ট বসানো হয়...