হাতীবান্ধায় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আব্দুল জলিল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই পাগলার বাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুল জলিল ওই এলাকার আলগেস আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে আলগেস আলীর পরিবারের সঙ্গে তার ভাই আব্দুর রাজ্জাকের প্রায় ১০ বছর ধরে পারিবারিক বিরোধ ও মামলা চলে আসছিল। শনিবার দুপুরে এই বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালীন সময়ে চাচা আব্দুর রাজ্জাক ও চাচাতো ভাই সাদ্দাম হোসেন লাঠি দিয়ে আব্দুল জলিলকে এলোপাতাড়ি আঘাত...