বাংলাদেশি শিক্ষার্থীদের ‘পারুল ইউনিভার্সিটিতে’ উচ্চশিক্ষার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের পারুল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ ও শিক্ষাবৃত্তি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ক্যারিয়ার গাইডলাইন কনসাল্টেন্সির সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আয়োজকরা জানান, ভারতের ন্যাক কর্তৃক সেন্টার অব এক্সেলেন্স হিসেবে স্বীকৃত এই বিশ্ববিদ্যালয়টিতে ২৫০টিরও বেশি একাডেমিক প্রোগ্রাম চালু রয়েছে। সেখানে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের ৬ হাজার ৫০০ জনেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীসহ মোট ৭০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. দেবাংশু প্যাটেল জানান, বর্তমানে ৫০০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পার...