রাউজানের ফারিকুল সেতুর দুই প্রান্তে কাঠামো দৃশ্যমান, মাঝখানে ফাঁকা
১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছিল রাউজানের কর্ণফুলী নদীর শাখা খালের ওপর নির্মিত ফারিকুল সেতু। সেটি প্রায় তিন দশক পর ২০২১ সালে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ৫ বছরেও কাজ শেষ হয়নি। সেতুর দুই প্রান্তে কাঠামো দৃশ্যমান হলেও মাঝখানের অংশ ফাঁকা পড়ে আছে। ফলে চার ইউনিয়নের কয়েক লাখ মানুষের ভোগান্তি অব্যাহত রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০২১ সালে সেতু নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। ২০২২ সালের শেষ দিকে ৪ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৭৬৭ টাকা ব্যয়ে যৌথভাবে কাজ পায় ‘এ দিদার আলী ও মাজেদা জেবি এন্টারপ্রাইজ’। ২০২৩ সালের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও নির...