ক্ষুদ্র প্রতিষ্ঠানও বিশ্ববাজারে পৌঁছাতে পারছে
সমকাল : এসএমই খাতের বর্তমান অবস্থাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এ খাতের প্রধান অর্জন কী কী? মো. আলতাফ হুসাইন : বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাত একটি শক্তিশালী প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ খাত শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নারী, তরুণ ও গ্রামীণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি বিস্তৃত হয়েছে। ফলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতের অবদান ক্রমেই বাড়ছে। সমকাল : উচ্চ মূল্যস্ফীতি, ঋণের উচ্চ সুদহার, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এসএমই উদ্যোক্...