কিশোরকে নিষ্ঠুর নির্যাতন, নিভছে চোখের আলো
ঢাকার সাভারের কিশোর রিপন দাস। শীর্ণ শরীর নিয়ে বিছানায় শোয়া। মাথা, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন। পরিবার বলছে, তুচ্ছ ঘটনায় তাকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। এখন সে দুই চোখের আলো হারাতে বসেছে। এ ঘটনায় রিপনের পরিবারের পক্ষ থেকে সাভার থানায় মামলা করা হয়েছে। মামলার অন্যতম আসামি সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির (বর্তমানে বহিষ্কৃত)। অন্য আসামিরা হলেন মানিক ওরফে পিস্তল মানিক ও সজীব। এ ছাড়া পাঁচ-ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে । রিপনের স্বজন সমকালকে বলেন, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বের জেরে গত ২ মে রিপনকে সাভারের রাজাসন এলাকা থেকে কয়েকজন তুলে ম...