পূর্বের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই দেখবে দর্শক: জয়া
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ—দুই বাংলার সিনেমা নিয়ে বছরজুরে ব্যস্ত সময় পার করেন অভিনেত্রী জয়া আহসান। এবার পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। প্রাক্তন-বর্তমানের জটিল সমীকরণ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত পারিবারিক গল্পের সিনেমাটি মুক্তি সামনে রেখে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। সেখানে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, ‘অভিনয়শিল্পীর বাইরে আমি একজন দর্শকও। তাই আমিও অপেক্ষা করছি সিনেমাটি দেখার জন্য।...