পাকিস্তানের পতাকা প্রদর্শন এড়াতে যে কৌশল নিয়েছিলেন মুস্তাফা মনোয়ার
দেশের পাপেটশিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার শুধু শিল্পী নন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রাক্কালে সাংস্কৃতিক প্রতিরোধেরও একজন নীরব সংগঠক ছিলেন। তৎকালীন ডিআইটি টেলিভিশন কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় ১৯৭১ সালের ২৩ মার্চ, পাকিস্তান দিবসে, সম্প্রচার শেষে পাকিস্তানের জাতীয় পতাকা প্রদর্শনের নিয়ম এড়িয়ে যেতে একটি কৌশল নিয়েছিলেন তিনি। তখন নিয়ম ছিল, রাত ১০টায় সম্প্রচার শেষ হলে পাকিস্তানের জাতীয় পতাকা দেখিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হবে। কিন্তু সেদিন পরিকল্পিতভাবে সম্প্রচারের সময় বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত নেওয়া হয়। ওই সময়জুড়ে প্রচার করা হয় দেশাত্মবোধক গান ও বিশেষ অনুষ্ঠান। ফলে ২৩ মার্...