মার্টিনেল্লির গোলে শেষ ষোলোয় ব্রাজিল
এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছিল জাপান। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে নিজস্ব স্বত্তার ফুটবলের শক্তিও দেখিয়েছে। সেলেসাওদের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলের লিড তুলে নিয়েছিল নীল সামুরাইরা। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের শুরুতে কাসেমিরো এবং শেষে মার্টিনেল্লির গোলে ২-১ গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের ম্যাচে ছোট পাস, বলের দখল ধরে রেখে ব্রাজিলিও ধারায় আক্রমণে ওঠার চেষ্টা করছিলেন ব্রুনো গিমারেজরা। প্রথমার্ধের শুরুতে জাপানের ফাইনাল থার্ডে সেসব আক্রমণের মৃত্যু ঘটছিল। সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি কৌশলে সুবিধা...